দুর্নীতি বিরোধী
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
দুর্নীতির সংক্রামক রোগে
সাধারণ জনতা ভোগে,
যারা দুর্নীতি করে
তারা থাকে সুখে!
দেশ ধ্বংসের পথে।
সত্য অবনত বেশে
মিথ্যা চলে এগিয়ে,
দুর্নীতির ছলে বলে
দূর্ভোগ যাচ্ছে বেড়ে।
শহর কিংবা গ্রামে
দুর্নীতি ব্যাধির জ্বরে
মানুষ মরছে ধীরে
আমরা বাঁচব কি করে
দুর্নীতি দূর না হলে?
দুর্নীতি বিরোধী অভিযানে
প্রত্যেকে জনে জনে
এসো এক পতাকাতলে।
লেখক পরিচিতঃ
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
( শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
সভাপতি, কবি সংসদ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি
E-mail: lionganibabul@gmail.com
ফোনঃ ০১৫৫২৬৩১১১৮, ০১৮৪২৬৩১১১৮
কবিসংসদ বাংলাদেশের ১১তম জাতীয় সম্মেলন ২০২৫ ঢাকার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচিকাঁচার মিলনায়তনে ২৮ ব্রেুয়ারি শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৭ কার্যমেয়াদের জন্যে ৭১ সদস্য বিশিষ্ট কবিসংসদ বাংলাদেশের নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে সাহিত্যসেবী, কলাম লেখক, কবি ও শিক্ষক লায়ন মোঃ গনি মিয়া বাবুল কবিসংসদ বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কবি তৌহিদুল ইসলাম কনক।
কবিসংসদ বাংলাদেশের স্থায়ী পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে সারাদেশ থেকে সংগঠনের দুই শতাধিক কবি-সাহিত্যিক ও শিল্পীগণ অংশগ্রহণ করেন।
বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা কবি ইমরোজ সোহেল, বিদায়ী সভাপতি কবি রাজু আলীম, কবি মোস্তফা হাবিব, কবি ও সাংবাদিক অশোক ধর, কবি অধ্যাপক রেনু আহমেদ, কবি আতিক হেলাল, কবি ইউসুফ রেজা, কবি সংকর তালুকদার, কবি আব্দুল হক চাষী প্রমুখ।
উল্লেখ্য, লায়ন মোঃ গনি মিয়া বাবুল দীর্ঘদিন যাবত বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও সাহিত্য বিষয়ক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে প্রশংসার সাথে স্বীয় দায়িত্ব পালন করে আসছেন। বাংলাদেশের গণমাধ্যমে একটি পরিচিত নাম লায়ন গনি মিয়া বাবুল। তিনি গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক গণমুখ (তৎকালীন সাপ্তাহিক) পত্রিকায় ১৯৮৭ সালে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে দেশের বহুপ্রচারিত দৈনিক খবর পত্রিকায় তিনি ১৯৮৮ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রশংসার সাথে স্বীয় দায়িত্ব যথাযথভাবে পালন করেন। তিনি দৈনিক প্রভাত, দৈনিক প্রাইম, দৈনিক মুক্তসংবাদ, দৈনিক জনসংবাদ, বার্তা সংস্থা ফেয়ার নিউজ সার্ভিস-এফএনএস প্রভৃতি প্রতিষ্ঠানে সাংবাদিক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিরাপদ নিউজ ডটকম এ যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ সংবাদের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দৈনিক ভোরের সময়ের উপদেষ্টা ও সাপ্তাহিক ঝুমুর পত্রিকার প্রধান উপদেষ্টা হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি কবিসংসদ বাংলাদেশের সাথে প্রতিষ্ঠালগ্ন থেকেই জড়িত রয়েছেন। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত তিনি কবিসংসদ বাংলাদেশের স্থায়ী পরিষদের চেয়ারম্যান এবং ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি কবিসংসদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি পদে স্বীয় দায়িত্ব প্রশংসার সাথে পালন করছেন। পরবর্তীতে ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত তিনি কবিসংসদ বাংলাদেশের স্থায়ী পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি তার নিজ জেলা গাজীপুরের বিভিন্ন সাহিত্য ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সংশ্লিষ্ট আছেন। তিনি নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির যুগ্মমহাসচিব পদে দীর্ঘদিন যাবত প্রশংসার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে ও ব্যক্তিগতভাবে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। ইতিমধ্যে তিনি মানবসেবায় বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘মেলভিন জোন ফেলো-এমজেএফ’ উপাধিসহ দুই শতাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন।
তার গবেষণালব্ধ প্রবন্ধ, নিবন্ধ ও কলাম বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে প্রকাশ ও প্রচার হয়ে আসছে। তার এসকল লেখা ইতোমধ্যে যথেষ্ট পাঠকপ্রিয়তা অর্জন করেছে।
লায়ন মোঃ গনি মিয়া বাবুল রচিত বা সম্পাদিত বই সমূহ: ছোটদের শিক্ষামূলক ছড়া ও গল্প, নিমন্ত্রণ, শুভ্রতা চলে গেছে নীড়ে, একটি কবিতা, ভালোবাসতে বাসতে, সিডর-ধ্বস্ত বকুলতলা, নীল জলে প্রেম, একটি বক্তৃতার পংতিমালা, নবম শ্রেণীর কৃষি শিক্ষা সহায়ক বই, কিছু কথা, কৃষি ডিপ্লোমা ভর্তি সহায়ক বই।
সম্মেলনে নবনির্বাচিত সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, কবিতা প্রেরণা ও শক্তির উৎস। কবিতা মানবিক গুণাবলি বিকশিত ও প্রসারিত করে। শান্তিময় সমাজ ও মানবিক দেশ প্রতিষ্ঠা করতে নান্দনিক সাহিত্য চর্চা বাড়াতে হবে।
নিরাপদ সড়ক চাই’র (নিসচা) কেন্দ্রীয় কমিটিতে লায়ন গনি মিয়া বাবুল সপ্তমবারেরমতো যুগ্মমহাসচিব নির্বাচিত হয়েছেন। ১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ২০২৪-২৫ মেয়াদের ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ঘোষণা করেন। এই কমিটিতে লায়ন মোঃ গনি মিয়া বাবুল যুগ্ম-মহাসচিব পদে সপ্তমবারেরমতো নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য যে, লায়ন মোঃ গনি মিয়া বাবুল ১৯৯৮ সাল থেকে নিসচা’র বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে স্বীয় দায়িত্ব দক্ষতা ও প্রশংসার সাথে পালন করে আসছেন। নিরাপদ সড়ক চাই গাজীপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে তিনি ১৯৯৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সাফল্যের সাথে দায়িত্ব পালন করে করেছেন। তিনি নিসচা’র কেন্দ্রীয় ২০০৬-২০০৮ মেয়াদের কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত নিসচা’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক পদে স্বীয় দায়িত্ব প্রশংসার সাথে পালন করেছেন। তিনি ২০১২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত নিসচা’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব পদে দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। ২০১৯-২১ মেয়াদের কমিটিতে তিনি এক নম্বর নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব প্রশংসার সাথে নিরসলভাবে পালন করেছেন। ২০২২-২৩ মেয়াদে কেন্দ্রীয় কমিটিতে তিনি যুগ্মমহাসচিব হিসেবে স্বীয় দায়িত্ব প্রশংসার সাথে পালন করেছেন। সড়ক দুর্ঘটনা নিরসনে এবং নিরাপদ সড়ক বিষয়ে গণসচেতনতা তৈরীতে বিভিন্ন সভা-সেমিনারে বক্তৃতা ও গণমাধ্যমে কলাম লেখে তিনি বিশেষ অবদান রাখছেন।
উল্লেখ্য, লায়ন মোঃ গনি মিয়া বাবুল নিসচা ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে দীর্ঘদিন যাবত মানবকল্যাণে ও সমাজ উন্নয়নে সততা ও দক্ষতার সাথে নিরলসভাবে কাজ করে আসছেন। কাজের স্বীকৃতি হিসেবে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেলভিন জোন ফেলো-এমজেএফ উপাধিসহ দুইশতাধিক সম্মাননা পদকে ভূষিত হয়েছেন। পেশায় শিক্ষক হলেও তিনি গণমাধ্যমে নিয়মিত কলাম, প্রবন্ধ, কবিতা ও ছড়া লেখে আসছেন। ফলে দেশের সাংস্কৃতিক ও সাহিত্যাঙ্গাণে এবং গণমাধ্যমে লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর যথেষ্ট সুনাম রয়েছে।
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর পিতা গাজীপুর জেলার শ্রীপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন এর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ১২ আগস্ট (সোমবার) বিকেলে সংস্থার মতিঝিলস্থ কার্যালয়ে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন, সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, নির্বাহী সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার, সহ-সভাপতি মোঃ মমিনুর রশীদ শাইন, যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল মজিদ, সহকারী মহাসচিব হাসান সরদার জুয়েল, সাবেক যুগ্ম মহাসচিব এডভোকেট খান চমন-ই-এলাহী প্রমুখ।
সভাপতির বক্তব্যে মুহম্মদ আলতাফ হোসেন বলেন, প্রয়াত মোঃ ইসমাইল হোসেন একজন সহজ-সরল ধার্মিক মানুষ ছিলেন। তিনি সর্বদা সামর্থ অনুযায়ী এলাকার অসহায় মানুষকে সহায়তা করেছেন। তার স্থানীয় লোকজনের কাছে তিনি একজন প্রিয় মানুষ ছিলেন। তিনি মানবিক গুণাবলিতে উজ্জীবিত একজন পরিশুদ্ধ মানুষ ছিলেন।
আলোচনা সভায় মরহুমের বড় ছেলে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, আমার পিতা আমার প্রেরণা ও শক্তির উৎস। তিনি একজন আদর্শ মানুষ ছিলেন। তিনি নিরহংকার ও পরোপকারী একজন মানুষ ছিলেন। তিনি তার পিতার জন্যে সকলের কাছে দোয়া চেয়ে বলেন, তিনি সর্বদা তার পিতার আদর্শ অনুস্মরণ ও অনুকরণ করে চলবেন। তিনি ভালো কাজের সাথে যেন সংশ্লিষ্ট থাকতে পারেন এই জন্যে সকলের দোয়া কামনা করেছেন।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। আলোচনা সভায় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন খান ও নিসচা’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক।
এদিকে ইসমাইল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমের নিজ এলাকা গাজীপুরের শ্রীপুরে ১২ আগস্ট সোমবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচীর মধ্যে ছিল সকালে শ্রীপুর টেপিরবাড়ী গ্রামস্থ মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল, সকাল ১০ টা থেকে কোরআনখানি, বাদ জোহর মরহুমের পরিবারের পক্ষ থেকে দুপুরে খাবারের আয়োজন।
বিকাল ৪ টায় টেপিরবাড়ীস্থ কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে মরহুমের স্মরণে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইসমাইল হোসেন ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সাত্তার আবুল।
উল্লেখ্য মরহুমের পরিবারের পক্ষ থেকেও অনুরূপ কর্মসূচী পালন করা হয়। উল্লেখ্য, বিশিষ্ট সাহিত্যিক, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর পিতা মোঃ ইসমাইল হোসেন ২০১৪ সালের ১২ আগষ্ট ৯২ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।




