কবিতা- গাজীপুর -লায়ন মোঃ গনি মিয়া বাবুল
গাজীপুর
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
রত্নগর্ভা গাজীপুর
গর্বে ভরা ইতিহাস,
শাল গজারীতে ভরপুর
ভাওয়াল রাজার প্রীতিচাষ।
বনরুপা গাজীপুর
শান্ত পরিবেশের,
হতে পারে কৃষ্টি আলো
স্বপ্ন জনগণের।
দলাদলির উর্ধ্বে থেকে
চলতে সবাই একসাথে,
সকল দ্বন্দ্ব দূরে ঠেলে
কেউ যাবো না সংঘাতে।
গাজীপুরে জন্ম আমার
কৃতজ্ঞতা বারবার,
পরস্পর বিবাদ নয়
সফলতা আসবে নিশ্চয়।
লেখক পরিচিতি:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
( শিক্ষক, কবি,কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
ই-মেইল : lionganibabul@gmail.com
ফোন : ০১৫৫২৬৩১১১৮, ০১৮৪২৬৩১১১৮
- Published in কবিতা
ধূমপান বিষপান- লায়ন মোঃ গনি মিয়া বাবুল
ধূমপান বিষপান
লায়ন মোঃ গনি মিয়া বাবু
ধূমপান বিষপান
ধীরে ধীরে যায় জান,
এ নেশায় নাশ প্রাণ
লয় করে জয় গান।
ধূমপান করে যারা
তিল তিল করে তারা,
জান থাকতে যায় মারা
ধন সম্পদ সব হারা।
রেখে সব হাতে হাত
এসো লড়ি দিন রাত,
উল্টাতে ধারাপাত
ভাঙ্গি যত বিষ দাঁত।
লেখক পরিচিতি:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
( শিক্ষক, কবি,কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
ই-মেইল : lionganibabul@gmail.com
ফোন : ০১৫৫২৬৩১১১৮, ০১৮৪২৬৩১১১৮
- Published in কবিতা
হেমন্তের নবান্ন – লায়ন মোঃ গনি মিয়া বাবুল
হেমন্তের নবান্ন
লায়ন মোঃ গনি মিয়া বাবু
হিম কুয়াশায় ভোর বিহানে
রবির চোখে ছানি,
ঘাসের সাথে আবছা আলো
করছে কানা কানি।
শীত আসে নাই তা জানি ভাই
আমেজ তবু শীতের,
হেমন্তের এই নবান্নতে
কী আনন্দ গীতের!
বঙ্গ মাতার ছাতার তলে
সোনালী ধান হাসে,
কিষাণ বধূ মনের পাতায়
নতুন ছবি আঁকে।
পল্লী মায়ের আঁচল বাঁধা
কান্না হাসির গান,
হৃদয় কাড়া মূর্চ্ছনাতে
শহর মারে টান।
লেখক পরিচিতি:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
( শিক্ষক, কবি,কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
ই-মেইল : lionganibabul@gmail.com
ফোন : ০১৫৫২৬৩১১১৮, ০১৮৪২৬৩১১১৮
- Published in কবিতা
আপনজন – লায়ন মোঃ গনি মিয়া বাবুল
আপনজন – লায়ন মোঃ গনি মিয়া বাবু
চেনা মানুষের অচেনা আচরণ
ভীষণ যাতনা যন্ত্রণার কারণ,
ভালবাসার কথা বলে হয় ছলনা
অশ্রুতে অনল নেভানো যায় না।
অপরের চেয়েও বেশি ভয়ঙ্কর
আপন যখন হয়ে যায় পর,
বুকের গহিনে অনিষ্ট চিন্তা যার
সে তো আপন নয় শুধু চিৎকার।
আপনজন আনন্দ নিয়ে আসে
সুখে অসুখে থাকে পাশে,
নিজেকে বিলিয়ে পরকে করে আনন্দিত
আপনজন সবসময় নয় জননন্দিত।
আপনজন শক্তি সাহস প্রেরণা
ত্যাগের মানসিকতা সদাচার উদারতা,
আপনজন পরস্পর বিবাদ নয়
সুখ শান্তি সফলতা আসবে নিশ্চয়।
লেখক পরিচিতি:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
(শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (কৃষি) কেন্দ্রীয় কমিটি
যুগ্মমহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা), কেন্দ্রীয় কমিটি
ফোন: ০১৫৫২৬৩১১১৮, ০১৮৪২৬৩১১১৮
E-mail:lionganibabul@gmail.com
- Published in কবিতা




